পদ্মা নদীর তীরবর্তী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও শহীদ কাদের মোল্লার জেলা ফরিদপুর। সেই ফরিদপুরের প্রাণকেন্দ্র ফরিদপুর সদর এরিয়া নিয়ে গঠিত শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর। রাজেন্দ্র কলেজ, মেডিকেল কলেজ, ইয়াসিন কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের হাজারো হাজারো শিক্ষার্থীদের একটি ভরসার জায়গা ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা।
ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা শিক্ষার্থীদের জন্য নবীণ বরণ অনুষ্ঠান, A+ সংবর্ধনা, ক্যারিয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম, প্রকাশনা উৎসব, হেল্প ডেস্ক সহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম করে আসছে। বিগত আওয়ামী আমলের বিশেষ করে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আওয়ামী সরকার যে নির্যাতনের রোলার কোস্টার চালিয়েছিল তার বিরুদ্ধে ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের উত্তাল উত্তাল সময়ে সম্মুখভাগে ভূমিকা রেখেছিল ছাত্রশিবির ফরিদপুর শহর।