এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
ঢাকা মহানগর দক্ষিণ
ঢাকা মহানগর দক্ষিণ

১৯৮৪ সালে ঢাকা শহর শাখাকে “ঢাকা মহানগরী শাখা” হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৯-৯০ সেশনের কার্যকরী পরিষদের প্রথম অধিবেশনেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

তৎকালীন সময়ে ৯৫ জন সদস্য, ৬৮ জন সদস্য প্রার্থী, প্রায় ৬০০ সাথী এবং ৪ সহস্রাধিক কর্মী এই বিশাল জনশক্তিকে সাথে নিয়ে অবিভক্ত ঢাকা মহানগরীর সর্বশেষ সভাপতি মজিবুর রহমান ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রা শুরু হয়।

২০০২ সালের অক্টোবর মাসে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণকে ২ ভাগে বিভক্ত করেন—

  • ঢাকা মহানগর দক্ষিণ

  • ঢাকা মহানগর পূর্ব

তখন নেতৃত্বে ছিলেন—

  • দক্ষিণ:

    • সভাপতি: মোস্তাফিজুর রহমান

    • সেক্রেটারি: শাহাদাতুল্লাহ টুটুল

  • পূর্ব:

    • সভাপতি: আজিজুর রহমান

    • সেক্রেটারি: আশরাফুল ইসলাম

ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য এলাকাসমূহ—

ডেমরা, মাতুয়াইল, কদমতলি, দনিয়া, শ্যামপুর, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, সায়েদাবাদ, সূত্রাপুর, ওয়ারী।

এই অঞ্চলের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ—

  • সরকারি কবি নজরুল কলেজ

  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

  • তামিরুল মিল্লাত কামিল মাদরাসা

  • দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা