এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
চট্টগ্রাম মহানগর উত্তর
চট্টগ্রাম মহানগর উত্তর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা—একটি ইতিহাস, এক সংগ্রাম, এক আদর্শের দীপ্ত প্রতিচ্ছবি। ১৯৭৭ সালে চট্টগ্রাম মহানগর শাখা হিসেবে যে অভিযাত্রার সূচনা, তা ২০০৪ সালে “চট্টগ্রাম মহানগর উত্তর শাখা”ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে। আরও সুসংগঠিত, সুদৃঢ় ও গতিশীল ধারায় অগ্রসর হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই শাখা দ্বীনি চেতনা, নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব গঠনের লক্ষ্যকে সামনে রেখে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নিম্নোক্ত প্রশাসনিক থানাগুলোতে চট্টগ্রাম মহানগর উত্তর কাজ করে যাচ্ছে।

এই শাখার গৌরবময় পরিচয় “শহীদি ঈদগাহে চট্টগ্রাম”—যা কেবল একটি নাম নয়, বরং আত্মত্যাগ, সাহসিকতা ও ঈমানী দৃঢ়তার এক জীবন্ত দলিল। দীর্ঘ এই সংগ্রামী পথচলায় অন্তত ২০ জন নিবেদিতপ্রাণ কর্মী তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, যাদের আত্মদানে এই ময়দান পরিণত হয়েছে শাহাদাতের পবিত্র ভূমিতে। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে এ শাখার কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অসংখ্য ভাই পুগুত্ব বরণ করেন”—যা এ সংগঠনকে দিয়েছে এক অবিচল, আপসহীন ও দৃঢ়চেতা চরিত্র।

চট্টগ্রাম মহানগর উত্তর শাখার কার্যক্রমের বিস্তার ঘটেছে নগরীর স্বনামধন্য ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রশিবির তার সূচনালগ্ন থেকেই দাওয়াতি কার্যক্রম, নৈতিক উন্নয়ন, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং আদর্শিক নেতৃত্ব গঠনে অনন্য ভূমিকা পালন করে আসছে। এসব কার্যক্রমের মাধ্যমে একটি সচেতন, সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন ছাত্রসমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।